October 28, 2026
শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জুলহাসের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল, জিয়ার মাজারে শ্রদ্ধা ঢাকা ১৮ আসনের ৫৩ নং ওয়ার্ডে জনগণের আস্থার নাম হাজী মোহাম্মদ চাঁন মিয়া বেপারী* তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই! 😡 🖤 শোক সংবাদ 🖤 দক্ষিণখান থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মোঃ মাহমুদুল হাসান আপেল ভাইয়ের মমতাময়ী মা আর নেই। গণভবনের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন ডিপিএস তুষারের স্ত্রী সাভারের বিরুলিয়ায় ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অনুদান দিলেন এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিরুলিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে মেম্বার প্রার্থী রোজিনা দেওয়ানকে শুভেচ্ছা গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার পুনঃনিয়োগ গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সিন্ডিকেটের অভিযোগ ঘুষ ছাড়া সেবা না পাওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ জেলা প্রশাসকের গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলো উত্তরা প্রেসক্লাব( নিজস্ব প্রতিবেদক) :

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Saturday, February 21, 2026
  • 571 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

উত্তরা প্রেসক্লাবের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে অস্থায়ী শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান উত্তরা প্রেসক্লাব-এর সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের সাংবাদিক নেতা-কর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে। ভাষা শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। তাঁদের এই ত্যাগ জাতি কখনো ভুলতে পারে না।
বক্তারা আরও বলেন, বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার ও চর্চা বাড়াতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরার মাধ্যমে ভাষার মর্যাদা রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে।
এ সময় উত্তরা প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ভাষা আন্দোলনের চেতনা বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ