September 11, 2026
শিরোনাম :
সম্পাদক আব্দুল্লাহ আল মামুন: সত্যের লড়াইয়ে এক অকুতোভয় আলোকবর্তিকা গোপালগঞ্জে লেকপাড় থেকে কফি হাউস: রাত নামলেই গোবিপ্রবিতে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ, বহিরাগতদের আনাগোনায় উদ্বেগ ​ কেন্দুয়ায় ১৬বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন–আইনে মামলা, ধর্ষিতা অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১ নিখোঁজ সংবাদ মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের উদ্বোধন মির্জা ফকরুল ইসলাম আলমগীর নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং কুড়িগ্রামের কৃতি সন্তান আ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল। কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২৩ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ, বিচার চেয়ে দ্বারে দ্বারে বাবা-মা গোপালগঞ্জে তীব্র বিদ্যুৎ সংকট, ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে ১১ দলীয় জোটের পদযাত্রা নভেম্বর পর্যন্ত লংমার্চ ও মহাসমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা

মামুন মোল্লা
  • প্রকাশের সময় : Thursday, August 6, 2026
  • 95 বার এই সংবাদটি পড়া হয়েছে

মামুন মোল্লা 
ঢাকা: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট রাজধানীতে সচিবালয় অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করেছে। কর্মসূচি শেষে জোটের নেতারা আগামী নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক লংমার্চ, রেলযাত্রা ও মহাসমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের সংকট, অতিরিক্ত বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনদুর্ভোগ আরও বেড়েছে। তারা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
জোটের পক্ষ থেকে উত্থাপিত দাবির মধ্যে রয়েছে— নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনা, গ্যাস ও জ্বালানি সংকট নিরসন, বিদ্যুতের অতিরিক্ত বা অযৌক্তিক বিল ও বিভিন্ন চার্জ বাতিল এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে জিরো পয়েন্ট এলাকায় পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালন করে জোটের নেতারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর, খুলনা ও সিলেট অভিমুখে লংমার্চ ও রেলযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৪ নভেম্বর রাজধানী ঢাকায় একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, জনদুর্ভোগ নিরসনে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ঘোষিত কর্মসূচির পাশাপাশি আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ