
খুলনা-৪ আসনে দশ দলীয় ঐক্য সমর্থিত দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইনের নির্বাচনী আলোচনা সভা ও মিছিল রোববার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় পূর্ব রূপসা রেলস্টেশন মাঠে নৈহাটী ইউনিয়ন জামায়াত ও দশ দলীয় সমর্থিত সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা শেষে অচিনতলা মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে থেকে মিছিল বের হয়। মিছিল পূর্ব রূপসা বাজার হয়ে রূপসা বাসস্ট্যান্ডে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিল পূর্বোক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনে দশ দলীয় সমর্থিত সংসদ সদস্য প্রার্থী খেলাফত মজলিস সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন।
প্রধান বক্তা ছিলেন জাময়াতে ইসলামী খুলনা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী হাবিবুল্লাহ ইমন, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলার সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দি, এনসিপি জেলার সমন্বয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ, ছাত্র শক্তি খুলনা জেলার যুগ্ম-সদস্য সচিব মোঃ ফাহাদ গাজী।
নৈহাটী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুফতি মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ আজিজুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন জামায়াত নেতা মাওলানা মাওলানা স্ইাফুল্লাহ কবীর, মাওলানা মমতাজুল ইসলাম, মাওলানা রেজাউল কবির খান, উপজেলা খেলাফত মজলিস নেতা মাওলানা রবিউল ইসলাম, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান হাফেজ আব্দুল্লাহ যোবায়ের, জামায়াত নেতা হাফেজ ক্বারী মোঃ মামুনুর রশীদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মোঃ জসীম উদ্দিন, মিজানুর রহমান, জামায়াত নেতা বাকি বিল্লাহ, মাওলানা অলিউল্লাহ, নজরুল ইসলাম, রাকিব উদ্দিন রশিদ, মেহেদী হাসান লিটন, আবু তুহিন আসলাম, মোঃ আবু বক্কর, মাওলানা গাজী আইয়ুব আলী, হাফেজ মোজাফ্ফার হোসেন, রাজিবুল ইসলাম বাবু, আব্দুল কাদের, মাওলানা নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার জাহিদ হোসেন, মোঃ মোজাফ্ফার হোসেন, আব্দুর রহমান, আবু ইউসফ, তাওহিদুল ইসলাম শের-শাহ, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা রিকাবুল ইসলাম, মুফতি ইত্তেহাদুল, জামায়াত নেতা মাওলানা হেদায়েতুল্লাহ, ছাত্রশিবির নেতা মোঃ আবু জাফর, আলামিন শেখ, তানিমুল ইসলাম শ্রাবণ,ফয়সাল মাহমুদ, এনসিপি নেতা সোহান শেখ, জামায়াত নেতা মোঃ আবু দাউদ আলী, মোঃ আরিফ শেখ, ছাত্রশিবির নেতা আমানুল্লাহ আমান, মাহিন, হাদিসুর রহমান বুলবুুল, হাফেজ ইয়াসিন, হাফেজ সাবিবর হাসান, ইমাম হাসান, জিহাদ বিশ্বাস, পলাশ, সায়াদ, রাকিবুল ইসলাম, মিরাজুল ইসলাম, হসিব, রবিউল ইসলাম, ইব্রাহিম আজাদ, সালমান রহমান রনি, ওমর, জিহাদুল ইসলাম, তরিকুল ইসলাম, রমজান আলী, আব্দুর রহিম, রিয়াদ প্রমুখ।
Leave a Reply