
রংপুর যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নাজমুল আলম নাজুকে রংপুর সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র হিসেবে দেখতে চাওয়ার দাবি উঠেছে স্থানীয় নেতা-কর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় এই নেতা বিএনপির দুঃসময়ে রাজপথে থেকে দলকে সংগঠিত ও চাঙ্গা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দলীয় সূত্রে জানা যায়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের শাসনামলে নাজমুল আলম নাজু একাধিকবার জেল-জুলুম ও নানা ধরনের রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। তবুও তিনি সাংগঠনিক কার্যক্রম থেকে পিছিয়ে না গিয়ে দলের আদর্শ বাস্তবায়নে কাজ করে গেছেন। তার এই ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণেই তাকে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন রংপুরবাসী।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুর যুবদলের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল আলম নাজু। তিনি এক শুভেচ্ছা বার্তায় রংপুর বিভাগের সর্বস্তরের জনগণের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে সক্রিয় নেতৃত্ব ও দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ভবিষ্যৎ স্থানীয় সরকার রাজনীতিতে নাজমুল আলম নাজুর জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
Leave a Reply