September 14, 2026
শিরোনাম :
সারাদেশে সাংবাদিকরা লাঞ্ছনা, বঞ্চনা ও হুমকির শিকার সংবাদ প্রকাশের জেরে অপমান-অপদস্ত, স্বাধীন সাংবাদিকতা নিয়ে বাড়ছে উদ্বেগ সাংবাদিক সাকিবুল হাসান মিঠু, রবিউল আলম রাজু ও শিমুলী আক্তার নিলুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন: সত্যের লড়াইয়ে এক অকুতোভয় আলোকবর্তিকা গোপালগঞ্জে লেকপাড় থেকে কফি হাউস: রাত নামলেই গোবিপ্রবিতে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ, বহিরাগতদের আনাগোনায় উদ্বেগ ​ কেন্দুয়ায় ১৬বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন–আইনে মামলা, ধর্ষিতা অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১ নিখোঁজ সংবাদ মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের উদ্বোধন মির্জা ফকরুল ইসলাম আলমগীর নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং কুড়িগ্রামের কৃতি সন্তান আ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল। কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের পর এসিল্যান্ডের অভিযান: ভেকু অচল, ব্যাটারি জব্দ ( ​মমিনুল ইসলাম বিশেষ প্রতিবেদকঃ)

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Saturday, April 4, 2026
  • 421 বার এই সংবাদটি পড়া হয়েছে

জামালপু জেলার মাদারগন্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চর নলছিয়া গ্রামে নদীর খাস জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ প্রকাশের পর তৎপরতা দেখিয়েছে উপজেলা প্রশাসন। আজ ০৩/০৪/২০২৬ ইং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও-এর নেতৃত্বে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

​জানা গেছে, চর নলছিয়া গ্রামের নদীর খাস জায়গা থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এরই প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও ওই এলাকায় ঝটিকা অভিযান চালান।
​অভিযান চলাকালীন প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হয়নি। তবে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) অচল করে দেওয়া হয় এবং ভেকুর ব্যাটারি জব্দ করে নিয়ে আসে প্রশাসন।
​সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান, “অবৈধভাবে নদীর খাস জমি থেকে মাটি কাটার সংবাদ পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়েছি। অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে মাটি কাটার যন্ত্রটি অচল করে দিয়ে ব্যাটারি জব্দ করা হয়েছে। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
​এলাকাবাসী প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তবে তারা দাবি করেছেন, ভবিষ্যতে যেন পুনরায় কেউ সেখান থেকে মাটি উত্তোলনের সাহস না পায়, সে জন্য নিয়মিত নজরদারি প্রয়োজন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ