July 28, 2026
শিরোনাম :
শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা দৈনিক আমার প্রানের বাংলাদেশে নতুন রিপোর্টার হিসেবে যোগ দিলেন মিসেস চম্পা বেগম ৫২ নং পশ্চিম নিজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ মামুন ইসলাম মিনা (মুরছালিন মিনা)-কে অভিনন্দন সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা -(গাজীপুর প্রতিনিধি): নিজড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ১৩ নং নিজড়া ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থানান্তরের উদ্যোগে এলাকাবাসীর ক্ষোভ-( নিজস্ব প্রতিবেদক) : অভিনন্দন বার্তা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পাওয়ায় নাজমুল আলম নাজুকে অভিনন্দন -(নিজস্ব প্রতিবেদক) : মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে -( নিজস্ব প্রতিবেদক)
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

নিজড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

মোঃ মামুন মোল্লা
  • প্রকাশের সময় : Thursday, June 18, 2026
  • 80 বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:

গোপালগঞ্জ সদর উপজেলার ১৩ নম্বর নিজড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন বর্তমান কার্যালয়ের পাশের দানকৃত জমিতে নির্মাণসংক্রান্ত আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৬ জুন) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুল জারি করা হয়েছে।
আদালত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ও উপজেলা ভূমি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারি। তার সঙ্গে ছিলেন রিটকারী আইনজীবী মো. আবু জাফর মানিক। বিষয়টি তারা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রিট আবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় ইউনিয়নবাসীর পক্ষ থেকে একাধিক সরকারি দপ্তরে আবেদন করা হলেও দীর্ঘদিন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পরবর্তীতে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
আবেদনে আরও বলা হয়, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত নিজড়া ইউনিয়ন পরিষদের বর্তমান কার্যালয়টি একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। এর আশপাশে বিদ্যালয়, মসজিদ, মাদরাসা, কবরস্থান, স্বাস্থ্যকেন্দ্র, বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় সাধারণ জনগণ সহজেই ইউনিয়ন পরিষদের সেবা গ্রহণ করতে পারেন।
স্থানীয় ১৬ জন ব্যক্তি ইউনিয়ন পরিষদের বর্তমান কার্যালয়ের পাশের ২৫ দশমিক ৭৪ শতাংশ জমি নতুন ভবন নির্মাণের জন্য দান করতে সম্মতি দেন। তবে দানপত্র নিবন্ধনের উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত সম্পন্ন করা সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদের কার্যালয় অন্যত্র স্থানান্তর করা হলে সাধারণ জনগণ ভোগান্তির শিকার হবেন এবং এলাকায় নতুন করে বিরোধ ও জটিলতার সৃষ্টি হতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদনটি ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
এ আদেশে ইউনিয়নবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষের অনুভূতি দেখা দিয়েছে। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে বিষয়টির ইতিবাচক সমাধান হবে এবং জনগণের সুবিধার্থে বর্তমান কার্যালয়ের পাশেই নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের পথ সুগম হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost