October 27, 2026
শিরোনাম :
ঢাকা ১৮ আসনের ৫৩ নং ওয়ার্ডে জনগণের আস্থার নাম হাজী মোহাম্মদ চাঁন মিয়া বেপারী* তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই! 😡 🖤 শোক সংবাদ 🖤 দক্ষিণখান থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মোঃ মাহমুদুল হাসান আপেল ভাইয়ের মমতাময়ী মা আর নেই। গণভবনের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন ডিপিএস তুষারের স্ত্রী সাভারের বিরুলিয়ায় ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অনুদান দিলেন এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিরুলিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে মেম্বার প্রার্থী রোজিনা দেওয়ানকে শুভেচ্ছা গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার পুনঃনিয়োগ গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সিন্ডিকেটের অভিযোগ ঘুষ ছাড়া সেবা না পাওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ জেলা প্রশাসকের গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের গোপালগঞ্জে যুবকের রহস্যজনকমৃত্যু: মরাদেহ ঝুলছিল পরিত্যক্ত ঘরে
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

ঢাকা ১৮ আসনের ৫৩ নং ওয়ার্ডে জনগণের আস্থার নাম হাজী মোহাম্মদ চাঁন মিয়া বেপারী*

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Monday, October 26, 2026
  • 11 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আল মামুন মিয়া:

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা-১৮ আসনের ৫৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তরুণ সমাজসেবক হাজী মোঃ চাঁন মিয়া বেপারী।

“স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে” — এই স্লোগানকে সামনে রেখে তিনি ইতিমধ্যেই ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি তুরাগ থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক হিসেবে দীর্ঘদিন ধরে রাজপথে ও মানুষের পাশে থেকে কাজ করছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, হাজী চাঁন মিয়া বেপারী একজন সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী ও পরোপকারী মানুষ। করোনা মহামারী, বন্যা, শীতসহ যেকোনো দুর্যোগে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এলাকার মসজিদ-মাদ্রাসা, রাস্তাঘাট উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থানে তার অবদান সবার মুখে মুখে।

এলাকার এক মুরুব্বি বলেন, “চাঁন মিয়া শুধু নেতা নন, তিনি আমাদের পরিবারের একজন। সুখে-দুঃখে তাকে সবসময় পাশে পাই। এবার কাউন্সিলর হিসেবে তার মতো একজন সৎ ও শিক্ষিত মানুষকেই আমরা চাই।”

তরুণ সমাজের প্রতিনিধিরাও মনে করছেন, মাদকমুক্ত ও স্মার্ট ৫৩ নং ওয়ার্ড গড়তে হাজী মোহাম্মদ চাঁন মিয়া বেপারীর বিকল্প নেই। তিনি নির্বাচিত হলে ওয়ার্ডে জলাবদ্ধতা, মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার মতো সামাজিক সমস্যা দূর হবে বলে আশা করছেন ভোটাররা।

এ বিষয়ে হাজী মোহাম্মদ চাঁন মিয়া বেপারী বলেন, “আমি কাউন্সিলর হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই। আপনারা দোয়া ও সমর্থন দিলে ৫৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও মানবিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

আগামী নির্বাচনে ৫৩ নং ওয়ার্ডবাসী তাদের এই প্রিয় মানুষটিকেই কাউন্সিলর হিসেবে দেখতে চায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ