
গোপালগঞ্জ-২ আসনে হরিণ মার্কার পক্ষে গণজোয়ার, আলোচনায় স্বতন্ত্র প্রার্থী -এম এইচ খান মঞ্জু
রবিউল আলম রাজু :
গোপালগঞ্জ-২ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হরিণ প্রতীকের প্রার্থী এম এইচ খান মঞ্জুর পক্ষে ব্যাপক জনসমর্থনের চিত্র লক্ষ্য করা যাচ্ছে। এলাকায় জনসংযোগ ও গণসংযোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন বলে জানা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এম এইচ খান মঞ্জু দীর্ঘদিন ধরে গোপালগঞ্জের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় তার ভূমিকার কথা লোকমুখে শোনা যাচ্ছে। গরীব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
এলাকার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা ও চায়ের দোকানে এখন সবচেয়ে আলোচিত নাম এম এইচ খান মঞ্জু। অনেক ভোটার প্রকাশ্যে বলছেন, এবারের নির্বাচনে তারা এম এইচ খান মঞ্জুকেই সংসদ সদস্য হিসেবে দেখতে চান।
স্থানীয় নেতাকর্মীরা জানান, হরিণ প্রতীক নিয়ে মাঠে নেমে এম এইচ খান মঞ্জু ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। তার সঙ্গে থাকা কর্মী-সমর্থকদের তৎপরতায় এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গোপালগঞ্জ-২ আসনে এবার নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে মাঠপর্যায়ে এম এইচ খান মঞ্জুর পক্ষে যে জনমত গড়ে উঠছে, তাতে হরিণ প্রতীক শক্ত অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সব মিলিয়ে, গোপালগঞ্জ-২ আসনে হরিণ প্রতীকের প্রার্থী এম এইচ খান মঞ্জুর জনপ্রিয়তা এবং গণজোয়ার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
Leave a Reply