
আজ বুকটা ফেটে যাচ্ছে। কিভাবে লিখবো বুঝতে পারছি না।
দক্ষিণখান থানা ছাত্রদলের ক্লিন ইমেজের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয়, রাজপথের পরীক্ষিত সৈনিক রফিকুল ইসলাম বিপ্লব ভাইকে আওয়ামী ফ্যাসিস্ট আমলের ২০১৭ সালের একটি সাজানো, ভিত্তিহীন, মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
আমি দক্ষিণখান থানা ছাত্রদলের একজন সাধারণ কর্মী হিসেবে এই ন্যাক্কারজনক গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
যে মানুষটিকে আমি নিজ চোখে দেখেছি — বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু, পুলিশের লাঠিচার্জ, জেল, মামলা, হামলা, সবকিছু উপেক্ষা করে দিনের পর দিন রাজপথে থেকেছে। নিজের পরিবারের কথা চিন্তা না করে দলের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য লড়াই করেছে।
বিপ্লব ভাই কখনো টেন্ডারবাজি করেন নাই, চাঁদাবাজি করেন নাই, কাউকে হুমকি দেন নাই। এলাকার ছোট ভাইদের সবসময় বুকে আগলে রেখেছেন। তার মতো ক্লিন ইমেজের একটা ছেলে দক্ষিণখানে দ্বিতীয়টা নাই। আজকে যদি তার মতো ত্যাগী নেতাকেও জেলের ভিতরে থাকতে হয়, তাহলে আমরা সাধারণ কর্মীরা কোথায় যাবো?
আমরা ভেবেছিলাম ফ্যাসিস্ট আমল শেষ, এখন ত্যাগীরা মূল্যায়ন পাবে। কিন্তু না, আজও সেই আওয়ামী আমলের সাজানো মামলায় আমাদের ভাইকে জেলে যেতে হচ্ছে — এর চেয়ে কষ্টের আর কি হতে পারে?
এই গ্রেফতার শুধু বিপ্লব ভাইয়ের গ্রেফতার না, এটা দক্ষিণখান ছাত্রদলের প্রতিটি কর্মীর বুকে আঘাত, আমাদের আবেগের উপর আঘাত।
আমি জোর গলায় বলতে চাই — অবিলম্বে আমাদের প্রিয় বিপ্লব ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই। নিঃশর্ত মুক্তি দিতে হবে।
#FreeBiplobBhai #WeWantJusticeForBiplob #দক্ষিণখান_ছাত্রদল #মুক্তি_চাই
আদনান হোসাইন শরীফ
দক্ষিণখান থানা ছাত্রদল।
Leave a Reply