
রূপসায় ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইনের গণসংযোগ ও পথ সভা
ফ.ম.আইয়ুব আলী:
খুলনা-৪ আসনের ১১ দলীয় জোটের দেওয়াল ঘড়ির প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইনের রূপসা উপজেলায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার গণসংযোগ কালীন রূপসা উপজেলার পালের বাজার মানব কল্যাণ কিন্ডার গার্ডেনে পুরুষ ও মহিলা উঠান বৈঠক এবং শিক্ষক,অভিভাবকদের সাথে মতবিনিময় করে পালেরহাট বাজারে ব্যাপক গণসংযোগ করেন। পূর্ব রূপসা রেলওয়ে মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়,বাদ আসর অচিনতলা থেকে রূপসা ঘাট পর্যন্ত দেওয়াল ঘড়ির প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কে ব্যাপক গণসংযোগ করা হয়। পূর্ব রূপসা মারকাযুল হুদা মাদ্রাসায় ছাত্র শিক্ষক ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। জাবুসায় গণসংযোগ, ইলাইপুর আল- মদিনা মসজিদের সামনে দোওয়াল ঘড়ির নির্বাচনী সমাবেশ,তিলকে গণসংযোগ ও নির্বাচনী সমাবেশসহ রূপসা উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম খুলনা জেলা নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, জামায়াতে ইসলামীর মুফতি মহিউদ্দীম,বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাধারণ সম্পাদক
হাফেজ শহিদুল ইসলাম,রূপসা উপজেলার তিন বার এর সফল ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ জোবায়ের,খেলাফত মজলিস খুলনা মহানগর সেক্রেটারি এ্যাড: শহিদুল ইসলাম,
খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন,বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী
মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ ), বাংলাদেশ জামায়াতে ইসলামী রুপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নাজিম উদ্দীন, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রুপসা উপজেলা জসিম উদ্দীন, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মুহিব্বুল্লাহ জিহাদী, এনসিপির ফাহাদ গাজী,শামিম হাওলাদার, সোহান শেখ, ইস্রাফিল প্রমুখ।
Leave a Reply