March 24, 2026
শিরোনাম :
মাহদী হাসানের সুন্নাতে খাতনা সম্পন্ন, দোয়া চাইলেন তার বাবা-মা নিজড়া হাই স্কুলের ২০১০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এক হৃদয়স্পর্শী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে মানব পাচার চক্রের মূলহোতা মন্টু মল্লিক গ্রেপ্তার -(গোপালগঞ্জ প্রতিনিধি:) ঢাকা উত্তর সিটি ৪৮ নং কাউন্সিলর প্রার্থী মঞ্জু মোল্লার স্মার্ট ওয়ার্ড গড়ার অঙ্গীকার গোপালগঞ্জে উটের মাংস বিক্রি ব্যর্থ, ফেরত পাঠানো হলো উট খুলনা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন এস এম মনিরুল হাসান বাপ্পী -( আশিকুর রহমান) খিলক্ষেত প্রেসক্লাবে যথাযোগ্য মর্যাদায় ২৫ তম ইফতার মাহফিল অনুষ্ঠিত সম্পন্ন সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ধর্মপাশায় ইউপি সদস্যের বিরুদ্ধে চাঞ্চল্য -(সুনামগঞ্জ প্রতিনিধি) : পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রূপসা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ হোসেন মল্লিক জননন্দিত সমাজসেবক আকিব ইসলামকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় নিজড়া ইউনিয়নবাসী -(নিজস্ব প্রতিবেদক) :
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

জননন্দিত সমাজসেবক আকিব ইসলামকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় নিজড়া ইউনিয়নবাসী -(নিজস্ব প্রতিবেদক) :

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : Sunday, March 15, 2026
  • 373 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গোপালগঞ্জ জেলার নিজড়া ইউনিয়নের জননন্দিত ও সকলের প্রিয় মুখ আকিব ইসলাম দীর্ঘদিন ধরে সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। শিক্ষা-অনুরাগী, সৎ, নিষ্ঠাবান ও স্পষ্টবাদী এই সমাজসেবক শৈশব ও কৈশোরকাল থেকেই মানবিক গুণাবলির জন্য এলাকায় বিশেষভাবে পরিচিত। তার জীবনযাত্রা অনেকের কাছে ফুটন্ত গোলাপের মতোই স্বচ্ছ ও সুন্দর বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
জানা যায়, ছাত্রজীবন থেকেই তিনি একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষার প্রসারে সবসময় কাজ করে যাচ্ছেন। মানবসেবার প্রতি অগাধ ভালোবাসা থেকেই তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করেছেন। বিশেষ করে গোপালগঞ্জ হাসপাতাল প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহযোগিতায় নিজড়া এলাকার মানুষের জন্য চক্ষু চিকিৎসা সেবার ব্যবস্থা করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
এছাড়াও নিজড়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা প্রদান করা সহ ৪০ জন শিক্ষার্থীকে বিনা বেতনে তার নিজ অর্থায়নে লেখাপড়ার খরচ বহন করছে, তিনি শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণ করেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। গত বছরের বন্যা পরিস্থিতিতেও তিনি দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় সক্রিয় ভূমিকা পালন করেন।
স্থানীয়দের দাবি, আকিব ইসলাম ইতোমধ্যে নিজড়া ইউনিয়ন সহ গোপালগঞ্জ জেলার কয়েক হাজার সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। তার অক্লান্ত পরিশ্রম ও মানবিক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে তার প্রতি আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
নিজড়া ইউনিয়নবাসীর প্রত্যাশা, তিনি যদি আগামীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং ইউনিয়নটি একটি মডেল ইউনিয়নে পরিণত হবে। একই সঙ্গে নতুন করে আরও বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলেও এলাকাবাসী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
👉 এক কথায় বলা যায়, মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করা এই জনদরদী সমাজকর্মীকে ঘিরে নিজড়া ইউনিয়নে এখন উন্নয়ন ও সম্ভাবনার নতুন স্বপ্ন দেখছে সাধারণ মানুষ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost