
সুনামগঞ্জ জেলার বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত মাসুক নামের এক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি নকল নবীনশকরণ শাখায় দায়িত্ব পালন করছেন বলে জানা গেলেও, অভিযোগ রয়েছে—তিনি তার স্ত্রীকে দিয়ে বেআইনিভাবে বালাম কপি লিখানোর কাজ করাচ্ছেন।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মাসুকের স্ত্রী কোনো সরকারি চাকরিতে নিয়োজিত না থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে অফিসের গুরুত্বপূর্ণ নথি লেখার কাজে সম্পৃক্ত রয়েছেন। যা সরকারি বিধি অনুযায়ী সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাসুক সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন। নকল সংক্রান্ত কাজে অতিরিক্ত অর্থ আদায়, দালালচক্রের মাধ্যমে ফাইল প্রক্রিয়াকরণে বিলম্ব সৃষ্টি এবং সাধারণ সেবাপ্রার্থীদের হয়রানির মতো নানা অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে।
একাধিক ভুক্তভোগী জানান, সঠিক নিয়মে কাজ করাতে গেলে অযথা বিলম্ব করা হয়, আর অনিয়মের আশ্রয় নিলে দ্রুত কাজ সম্পন্ন করে দেওয়া হয়। এতে করে সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ খরচ করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাসুকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহলের দাবি, সাব-রেজিস্ট্রি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি জরুরি বলে মনে করছেন তারা।আগামী পর্বে থাকবে বিস্তারিত।
Leave a Reply