
ক্ষমতার অপব্যবহার করে নানাবিদ অনিয়ম দুর্নীতি ঘুষ গ্রহণের অভিযোগ থাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে মহামান্য আদালত।রোববার ১লা জানুয়ারী ২০২৬ইং দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।দুদক পছিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন। সে সময় দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয় সংশ্লিষ্ট মোহাম্মদ এজাজ এর বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানধীন রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অধীনস্থ , মিরপুর,গাবতলী পশুর হাট ইজারা,ই- রিক্সা প্রকল্প, বনানী কাঁচা বাজার বরাদ্দ, হোটেল শেরাটন দখল ভার,খিলগাঁও তালতলা সুপার মার্কেটের সামনে পার্কিংয়ের জায়গায় দোকান উঠিয়ে দোকান বরাদ্দ, সিটি কর্পোরেশনের ভ্যান সার্ভিস,উত্তরা তুরাগ ডিয়াবাড়ী এলাকায় ফুটপাতে দোকান বরাদ্দ, উত্তর সিটি কর্পোরেশনে স্বার্থ সংশ্লিষ্ট নানাবিদ বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর ৮ বিধি সহফৌজদারী কার্যবিধি ১৬০ ধারা মতে অভিযোগটি সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ এজাজকে বক্তব্য শ্রবণ ও গ্রহণ প্রসঙ্গে নোটিশ প্রদান করা হলেও তিনি দুদক কার্যালয়ে হাজির হয়নি। অভিযুক্ত সংশ্লিষ্ট ব্যক্তি মোঃ এজাজ দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রোহিত করা প্রয়োজন মনে করছে দুদক কমিশন।
Leave a Reply