September 15, 2026
শিরোনাম :
সারাদেশে সাংবাদিকরা লাঞ্ছনা, বঞ্চনা ও হুমকির শিকার সংবাদ প্রকাশের জেরে অপমান-অপদস্ত, স্বাধীন সাংবাদিকতা নিয়ে বাড়ছে উদ্বেগ সাংবাদিক সাকিবুল হাসান মিঠু, রবিউল আলম রাজু ও শিমুলী আক্তার নিলুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন: সত্যের লড়াইয়ে এক অকুতোভয় আলোকবর্তিকা গোপালগঞ্জে লেকপাড় থেকে কফি হাউস: রাত নামলেই গোবিপ্রবিতে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ, বহিরাগতদের আনাগোনায় উদ্বেগ ​ কেন্দুয়ায় ১৬বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন–আইনে মামলা, ধর্ষিতা অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১ নিখোঁজ সংবাদ মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের উদ্বোধন মির্জা ফকরুল ইসলাম আলমগীর নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং কুড়িগ্রামের কৃতি সন্তান আ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল। কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

খুলনা ব্যস্ততম গল্লামারিতে ফুটপাত দখল করে দোকান নির্মাণ, চরম ভোগান্তিতে পথচারীরা – এসএম নুর ইসলাম

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Monday, February 16, 2026
  • 427 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা নগরীর ব্যস্ততম গল্লামারি ব্রিজ সংলগ্ন লিনিয়ান পার্কের সামনে ফুটপাত দখল করে প্রায় ৩০ থেকে ৩৫টি অস্থায়ী দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এসব দোকান বসিয়ে প্রতিটি দোকান থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ।
অভিযোগ রয়েছে, বিএনপির নাম ব্যবহার করে তৈয়মুর পিয়ারু ও হেলালের পক্ষ থেকে পিয়ারুর ছোট ভাই মুন্না ম্যানেজারের দায়িত্বে থেকে দোকানগুলো পরিচালনা করছেন। প্রতিটি দোকান স্থাপনের জন্য প্রায় ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে এবং প্রতিদিন প্রতি দোকান থেকে ২০০ টাকা করে আদায় করা হচ্ছে বলে জানা গেছে। এসব দোকানের মধ্যে রয়েছে মুরগি, গরুর মাংস, ফলসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।
স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ফুটপাত দখল করে দোকান নির্মাণের ফলে চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। একদিকে প্রধান সড়ক, অন্যদিকে খোলা ড্রেন—এর মাঝ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে পশু জবাইয়ের রক্ত ও বর্জ্য ড্রেনে ফেলার কারণে দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক প্রভাবের কারণে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। তারা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ নেতা আলী আকবর ,শেখ সোহেলের নাম ব্যবহার করে এ স্থান দখল করা হয়েছিল। পরবর্তীতে গত ৫ আগস্টের পর পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ চলে যায় তৈয়বুর পিয়ারু ও হেলালের হাতে। বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেন অনেকে।
গল্লামারি এলাকার বাসিন্দারা জানান, দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে শিশু থেকে বৃদ্ধ—সকলেই স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। অনেকেই বাধ্য হয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। এ অবস্থায় তারা খুলনা-২ আসনের সংসদ সদস্য, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
একই সঙ্গে তারা রাজনৈতিক নেতৃত্বের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, ফুটপাত যেন দখলমুক্ত হয় এবং সাধারণ মানুষের চলাচলের অধিকার নিশ্চিত করা হয়। গল্লামারিবাসীর একটাই দাবি—ফুটপাত মুক্ত হোক, নিরাপদ হোক নগরীর পথচারীদের চলাচল। করার সাহস পাচ্ছেন না। তারা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ নেতা আলী আকবর শেখ সোহেলের নাম ব্যবহার করে এ স্থান দখল করা হয়েছিল। পরবর্তীতে গত ৫ আগস্টের পর পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ চলে যায় তৈয়মুর পিয়ারু ও হেলালের হাতে। বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেন অনেকে।
গল্লামারি এলাকার বাসিন্দারা জানান, দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে শিশু থেকে বৃদ্ধ—সকলেই স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। অনেকেই বাধ্য হয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। এ অবস্থায় তারা খুলনা-২ আসনের সংসদ সদস্য, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
একই সঙ্গে তারা রাজনৈতিক নেতৃত্বের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, ফুটপাত যেন দখলমুক্ত হয় এবং সাধারণ মানুষের চলাচলের অধিকার নিশ্চিত করা হয়। গল্লামারিবাসীর একটাই দাবি—ফুটপাত মুক্ত হোক, নিরাপদ হোক নগরীর পথচারীদের চলাচল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ