September 14, 2026
শিরোনাম :
সারাদেশে সাংবাদিকরা লাঞ্ছনা, বঞ্চনা ও হুমকির শিকার সংবাদ প্রকাশের জেরে অপমান-অপদস্ত, স্বাধীন সাংবাদিকতা নিয়ে বাড়ছে উদ্বেগ সাংবাদিক সাকিবুল হাসান মিঠু, রবিউল আলম রাজু ও শিমুলী আক্তার নিলুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন: সত্যের লড়াইয়ে এক অকুতোভয় আলোকবর্তিকা গোপালগঞ্জে লেকপাড় থেকে কফি হাউস: রাত নামলেই গোবিপ্রবিতে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ, বহিরাগতদের আনাগোনায় উদ্বেগ ​ কেন্দুয়ায় ১৬বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন–আইনে মামলা, ধর্ষিতা অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১ নিখোঁজ সংবাদ মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের উদ্বোধন মির্জা ফকরুল ইসলাম আলমগীর নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং কুড়িগ্রামের কৃতি সন্তান আ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল। কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

উত্তরা পশ্চিমে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা, চাঁদা দাবী ও ভাংচুর—আহত ব্যবসায়ী -( রবিউল আলম রাজু) :

রবিউল আলম রাজু :
  • প্রকাশের সময় : Saturday, April 25, 2026
  • 399 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় এক ব্যবসায়ীর ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলা, চাঁদা দাবী ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী মোঃ মাসুম রানা থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাসুম রানা (৩৫) উত্তরা ১২ নম্বর সেক্টরের ৬৯ নম্বর বাসায় একটি বায়িং হাউজ পরিচালনা করেন। গত ২৪ এপ্রিল ২০১৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে তিনি নিজ বাসার সামনে থেকে প্রাইভেটকার নিয়ে বের হওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী তার পথরোধ করে। অপহরণের চেষ্টা করে।
অভিযোগে বলা হয়, কানিজ ফাহমিদা (৩২), মোঃ রুবেল (৩০), রিপ শিকদার (২৭), কাজল দেওয়ান (২৭)সহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন সশস্ত্র অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে তাকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে ফেলে। এসময় আসামীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কোপ দেয়। এতে তার বাম হাত ও মাথায় গুরুতর জখম হয়। এছাড়া এক আসামী তার ডান হাতে কামড় দিয়ে আহত করে বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় হামলাকারীরা তার ব্যবহৃত আইফোন ভেঙে ফেলে এবং গাড়ি ভাংচুর করে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পাশাপাশি গাড়ির ভিতরে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও, সন্ত্রাসীরা তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং অস্বীকৃতি জানালে তাকে গাড়িসহ অপহরণের চেষ্টা চালায়। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে চারজনকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়।
পরে খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক আসামীদের হেফাজতে নেয়। এবং থানা পুলিশ আসামীদের জেল হাজতে প্রেরণ করেন বলে জানা যায়। আহত মাসুম রানাকে উদ্ধার করে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে এবং বাকী আসামী ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ