July 28, 2026
শিরোনাম :
শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা দৈনিক আমার প্রানের বাংলাদেশে নতুন রিপোর্টার হিসেবে যোগ দিলেন মিসেস চম্পা বেগম ৫২ নং পশ্চিম নিজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ মামুন ইসলাম মিনা (মুরছালিন মিনা)-কে অভিনন্দন সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা -(গাজীপুর প্রতিনিধি): নিজড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ১৩ নং নিজড়া ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থানান্তরের উদ্যোগে এলাকাবাসীর ক্ষোভ-( নিজস্ব প্রতিবেদক) : অভিনন্দন বার্তা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পাওয়ায় নাজমুল আলম নাজুকে অভিনন্দন -(নিজস্ব প্রতিবেদক) : মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে -( নিজস্ব প্রতিবেদক)
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

সিকিউরিটি কোম্পানির আড়ালে প্রতারণার অভিযোগ, উত্তরা জুড়ে আতঙ্ক (নিজস্ব প্রতিবেদক)

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Wednesday, May 20, 2026
  • 161 বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় সিকিউরিটি কোম্পানির নামে প্রতারণা ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে হৃদয় ও শাকিব নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, তারা বিভিন্ন এলাকায় বিল্ডিং ভাড়া নিয়ে চটকদার বিজ্ঞাপন ও আকর্ষণীয় প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে।
অভিযোগ রয়েছে, এই চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া, নিরাপত্তাকর্মী নিয়োগের নামে প্রতারণা এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানা-এ সাধারণ ডায়েরি (জিডি) ও একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের দাবি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হৃদয় ও শাকিব একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করছে। তাদের অফিসগুলোতে প্রায়ই কিশোর গ্যাং সদস্যদের আড্ডা দেখা যায়। অভিযোগ রয়েছে, তারা উত্তরার বিভিন্ন কিশোর গ্যাংকে আর্থিক সহায়তা ও পৃষ্ঠপোষকতা দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
এলাকাবাসী জানান, এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। বিশেষ করে তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে প্রশাসনের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost