July 28, 2026
শিরোনাম :
শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা দৈনিক আমার প্রানের বাংলাদেশে নতুন রিপোর্টার হিসেবে যোগ দিলেন মিসেস চম্পা বেগম ৫২ নং পশ্চিম নিজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ মামুন ইসলাম মিনা (মুরছালিন মিনা)-কে অভিনন্দন সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা -(গাজীপুর প্রতিনিধি): নিজড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ১৩ নং নিজড়া ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থানান্তরের উদ্যোগে এলাকাবাসীর ক্ষোভ-( নিজস্ব প্রতিবেদক) : অভিনন্দন বার্তা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পাওয়ায় নাজমুল আলম নাজুকে অভিনন্দন -(নিজস্ব প্রতিবেদক) : মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে -( নিজস্ব প্রতিবেদক)
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

কাশিয়ানীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত ও বদলির দাবি

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : Tuesday, January 27, 2026
  • 473 বার এই সংবাদটি পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের বিদ্যাধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জগদীশ ভৌমিকের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ—তিনি দীর্ঘদিন ধরে নিয়মিত স্কুলে উপস্থিত না থেকে রেজিস্ট্রেশন খাতায় স্বাক্ষর করে দায়সারা হাজিরা দিচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, শিক্ষক জগদীশ ভৌমিকের নিজ বাড়ি বিদ্যালয়ের নিকটবর্তী হওয়া সত্ত্বেও তাকে বেশিরভাগ সময় স্কুলে পাওয়া যায় না। অভিযোগ রয়েছে, তিনি ঠিকমতো ক্লাস নেন না এবং অনেক সময় শুধু হাজিরা দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। এতে করে বিদ্যালয়ের শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিভাবকরা অভিযোগ করেন।
এলাকাবাসীর আরও অভিযোগ, বিদ্যালয়ের দায়িত্ব পালনের পরিবর্তে শিক্ষক জগদীশ ভৌমিক অধিকাংশ সময় জমি-সংক্রান্ত কাজ ও ব্যক্তিগত ব্যবসায় ব্যস্ত থাকেন। ফলে কোমলমতি শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে।
এছাড়াও তার বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকারের আমলে এলাকায় প্রভাব বিস্তার করে ত্রাসের পরিবেশ সৃষ্টি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, জাল দলিলসহ বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের জমি ও বাড়ি জোরপূর্বক দখল করে তিনি পাকা ভবন নির্মাণ করেছেন। এসব ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে বলে জানান ভুক্তভোগীরা।
এই প্রেক্ষিতে এলাকাবাসী ও সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা অভিযোগ করেছেন, অভিযুক্ত শিক্ষককে নিজ জেলা থেকে অন্য জেলায় বদলি করা হলে বিদ্যালয়ে পাঠদানের পরিবেশ উন্নত হবে এবং শিক্ষার মান বৃদ্ধি পাবে।
স্থানীয়রা আরও বলেন, অন্য জেলা থেকে দক্ষ ও নিয়মিত শিক্ষক নিয়োগ দেওয়া হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা লাভের সুযোগ পাবে। এখনই ব্যবস্থা না নিলে শিক্ষাব্যবস্থার ওপর এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost