July 28, 2026
শিরোনাম :
শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা দৈনিক আমার প্রানের বাংলাদেশে নতুন রিপোর্টার হিসেবে যোগ দিলেন মিসেস চম্পা বেগম ৫২ নং পশ্চিম নিজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ মামুন ইসলাম মিনা (মুরছালিন মিনা)-কে অভিনন্দন সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা -(গাজীপুর প্রতিনিধি): নিজড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ১৩ নং নিজড়া ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থানান্তরের উদ্যোগে এলাকাবাসীর ক্ষোভ-( নিজস্ব প্রতিবেদক) : অভিনন্দন বার্তা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পাওয়ায় নাজমুল আলম নাজুকে অভিনন্দন -(নিজস্ব প্রতিবেদক) : মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে -( নিজস্ব প্রতিবেদক)
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা -(গাজীপুর প্রতিনিধি):

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Thursday, June 18, 2026
  • 137 বার এই সংবাদটি পড়া হয়েছে

টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় এক সাংবাদিকের পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানার কনফিডেন্স স্কুলের সামনে দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার বার্তা সম্পাদক কামরুল হাসান রনি-এর বাবা মোঃ জাহাঙ্গীর আলম ও তাঁর ছোট ভাই মোঃ ইয়াসিন-এর ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সাবেক কাউন্সিলর বিল্লাল মোল্লা’র পা চাঁটা পাতি নেতা আওয়ামী সন্ত্রাসী মোঃ আলম চান ওরফে রিক্সা আলম, আলমের ভাই লিটন, করিম ও সোহাগ।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিগত প্রায় ৯ মাস পূর্বে বিবাদি সোহাগকে ১৫ হাজার টাকা ধার দেন জাহাঙ্গীর আলম, কথা মতো টাকা ফেরত দেয়ার সময় অতিবাহিত হওয়ার পরেও সোহাগ টাকা না দিয়ে বিভিন্ন অজুহাতে কালক্ষেপন করতে থাকে এবং বাদিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। আজ ১৭ই জুন সোহাগকে রাস্তায় সামনা-সামনি পেয়ে টাকা দেয়ার জন্য বললেই সে টাকা দিবে না বলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং এক পর্যায়ে আলম চানকে ও তার ভাই লিটন ও করিমকে ডেকে এনেই অতর্কিত হামলা চালায় সাংবাদিক কামরুল হাসান রনি’র বাবার উপর, এসময় তার সাথে থাকা তার ছোট ভাই ইয়াসিন প্রতিবাদ করতে আসলেই তাকেও এলোপাথারীভাবে পিটিয়ে গুরুতর আহত করে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলম ও তার সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

পরবর্তীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন মোঃ জাহাঙ্গীর আলম।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফ বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে সাংবাদিক পরিবারের ওপর হামলার অভিযোগে স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost