
আমার শ্রদ্ধেয় অভিভাবক ড. আব্দুল্লাহ আল মামুন স্যারকে নিয়ে কিছু অনুভূতির কথা
জীবনের চলার পথে কিছু মানুষ আসেন, যারা শুধু পথ দেখান না; বরং একজন অভিভাবকের মতো আগলে রাখেন, সাহস দেন এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগান। আমার কাছে তেমনই একজন মানুষ হলেন শ্রদ্ধেয় ড. আব্দুল্লাহ আল মামুন স্যার।
স্যার, আপনাকে শুধু একজন প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে নয়, আমি একজন অভিভাবক, একজন আদর্শ মানুষ এবং একজন পথপ্রদর্শক হিসেবে দেখি। আপনার ভালোবাসা, স্নেহ, পরামর্শ ও সহযোগিতা আমার জীবনের চলার পথে বড় একটি শক্তি।
আপনার মতো একজন মানুষের ছায়াতলে থেকে জীবনের প্রতিটি ধাপে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যেতে চাই। আপনার আদর্শ ও কর্মময় জীবন আমাকে সবসময় অনুপ্রাণিত করে।
দৈনিক আমার প্রানের বাংলাদেশ আমার কাছে শুধু একটি পত্রিকা নয়, এটি আমার ভালোবাসার একটি পরিবার। এই পরিবারের একজন সদস্য হয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই। এই পরিবারের সম্মান, সুনাম ও অগ্রগতির জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।
প্রিয় স্যার, আপনার জন্য রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। মহান আল্লাহ আপনাকে সুস্থতা, দীর্ঘায়ু এবং মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার তৌফিক দান করুন।
শ্রদ্ধা ও ভালোবাসায়—আপনার স্নেহধন্য মোঃ মামুন মোল্লা
Leave a Reply