September 12, 2026
শিরোনাম :
সম্পাদক আব্দুল্লাহ আল মামুন: সত্যের লড়াইয়ে এক অকুতোভয় আলোকবর্তিকা গোপালগঞ্জে লেকপাড় থেকে কফি হাউস: রাত নামলেই গোবিপ্রবিতে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ, বহিরাগতদের আনাগোনায় উদ্বেগ ​ কেন্দুয়ায় ১৬বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন–আইনে মামলা, ধর্ষিতা অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১ নিখোঁজ সংবাদ মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের উদ্বোধন মির্জা ফকরুল ইসলাম আলমগীর নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং কুড়িগ্রামের কৃতি সন্তান আ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল। কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২৩ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ, বিচার চেয়ে দ্বারে দ্বারে বাবা-মা গোপালগঞ্জে তীব্র বিদ্যুৎ সংকট, ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের উদ্বোধন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Saturday, August 22, 2026
  • 62 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ জহিরুল ইসলাম হামিদ:

রাজধানীর ভাটারায় জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগের প্রধান উপদেষ্টা ড. এম এ কাইয়ুম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মো. নূর ইসলাম: প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম লাকী।

প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ কাইয়ুম মাদকের ভয়াবহতার কথা তুলে ধরে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের সত্য ও সাহসিকতার সঙ্গে সমাজের অপরাধ ও অসঙ্গতি তুলে ধরার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগের সভাপতি ও ভাটারা প্রেসক্লাবের সভাপতি মো. সোহাগ ইসলাম বলেন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় হামলা, নির্যাতন ও হয়রানির শিকার হন। এসব পরিস্থিতিতে সাংবাদিকদের পাশে তিনি অতীতেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।

তিনি বলেন, সাংবাদিকদের কোনো অন্যায়ের কাছে মাথা নত করা উচিত নয়। একই সঙ্গে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমাদেরও দায়িত্বশীল হতে হবে। সত্য, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রাখতে হবে।

মো. সোহাগ ইসলাম আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বাড়াতে হবে। একজন সাংবাদিক বিপদে পড়লে অন্য সাংবাদিকদের তার পাশে দাঁড়ানো উচিত। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মান ও অধিকার রক্ষায় জাতীয় সাংবাদিক সংস্থা এবং ভাটারা প্রেসক্লাব ভবিষ্যতেও কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সাংবাদিকদের কলম আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সত্যতা নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। কোনো ধরনের গুজব, মিথ্যা বা বানোয়াট তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, যাচাই-বাছাইহীন সংবাদ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতেও সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগের সভাপতি ও ভাটারা প্রেসক্লাবের সভাপতি মো. সোহাগ ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আতাউর রহমান, অ্যাডভোকেট শামসুল হক, মো. শফিকুল ইসলাম শাকিন, এসএম হুমায়ুন কবির, মো. দেলোয়ার হোসেন ও মো. নাসির উদ্দিন পলাশ।

অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ, সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার ও নিরাপত্তা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পারস্পরিক সহযোগিতা এবং মাদকবিরোধী সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ