October 28, 2026
শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জুলহাসের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল, জিয়ার মাজারে শ্রদ্ধা ঢাকা ১৮ আসনের ৫৩ নং ওয়ার্ডে জনগণের আস্থার নাম হাজী মোহাম্মদ চাঁন মিয়া বেপারী* তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই! 😡 🖤 শোক সংবাদ 🖤 দক্ষিণখান থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মোঃ মাহমুদুল হাসান আপেল ভাইয়ের মমতাময়ী মা আর নেই। গণভবনের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন ডিপিএস তুষারের স্ত্রী সাভারের বিরুলিয়ায় ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অনুদান দিলেন এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিরুলিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে মেম্বার প্রার্থী রোজিনা দেওয়ানকে শুভেচ্ছা গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার পুনঃনিয়োগ গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সিন্ডিকেটের অভিযোগ ঘুষ ছাড়া সেবা না পাওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ জেলা প্রশাসকের গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

মির্জা ফকরুল ইসলাম আলমগীর নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং কুড়িগ্রামের কৃতি সন্তান আ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল।

হাবিবুর রহমান
  • প্রকাশের সময় : Saturday, August 22, 2026
  • 183 বার এই সংবাদটি পড়া হয়েছে

হাবিবুর রহমান মুকুল
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পদে মনোনীত করায় আনন্দ ও উচ্ছ্বাসে ভেসেছে তার নিজ জেলা কুড়িগ্রাম। দলীয় প্রধান ও শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজপথে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দলীয় সিদ্ধান্ত প্রকাশের পরপরই উল্লাসে ফেটে পড়েন স্থানীয় নেতাকর্মীরা।

শুক্রবার (২১ আগস্ট) বিকালে নবাগত ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী আহমেদের সমর্থনে মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কুড়িগ্রাম শহর।

পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে এক পথসমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন- রাজপথের লড়াকু, পরীক্ষিত ও ত্যাগী নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে উপযুক্ত পদে মূল্যায়ন করে কুড়িগ্রামবাসীকে সম্মানিত করা হয়েছে। সংকটকালে দলের জন্য তার অবদান ও ত্যাগ চিরস্মরণীয়। এমন যোগ্য নেতৃত্বকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় তৃণমূলের পক্ষ থেকে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

আনন্দ মিছিল ও পথসমাবেশে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

কুড়িগ্রামের জাতীয়তাবাদী দল সমর্থিত সকল নেতা, কর্মি,সমর্থক ও সাধারণ মানুষের প্রত্যাশা অবহেলিত কুড়িগ্রামের সার্বিক উন্নয়ন সহ দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষে ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়নে কার্যকারী ব্যাবস্থা গ্রহন করবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ