March 14, 2026
শিরোনাম :
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নাজমুল আলম নাজুকে দেখতে চায় রংপুরবাসী -(রবিউল আলম রাজু) : যানজট নিরসনে ভলেন্টিয়ার টিম গঠনের প্রত্যয়, উত্তরা ট্রাফিক পুলিশ কর্মকর্তা সহ আলোচনা সভা অনুষ্ঠিত -( রবিউল আলম রাজু) : ১২ নম্বর খালপাড়ের ফুটপাত দখল নিয়ে চাঁদাবাজির অভিযোগ, জনদুর্ভোগ চরমে -(নিজস্ব প্রতিবেদক) এতিমদের সাথে সেহরি খেয়েছেন ঢাকা–১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন-( রবিউল আলম রাজু) : ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মোঃরিপন বেপারীকে দেখতে চায় এলাকাবাসী -(রবিউল আলম রাজু) : ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে চালক নিহত, আহত ২ দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতি, বিমানের পরিচালক প্রশাসনে মিজানুর রশীদ -( নিজস্ব প্রতিবেদক) মজুদ থাকার পরও পাম্পে পাম্পে পেট্রোল–অকটেন সংকট, ভোগান্তিতে বাইকার ও সাধারণ মানুষ গোপালগঞ্জে তেল সংকট: পাম্পে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, ভোগান্তিতে চালকরা
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

অপপ্রচারে মানুষ বিশ্বাস করে না — এস এম জাহাঙ্গীর

মিথুন মোল্লা
  • প্রকাশের সময় : Wednesday, January 28, 2026
  • 102 বার এই সংবাদটি পড়া হয়েছে

আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে— এমনটি আমরা বিশ্বাস করি না বলে মন্তব্য করেছেন ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, “আমাদের বিরোধী পক্ষ আগামী ১২ তারিখের নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র করছে। আমরা অপপ্রচারে বিশ্বাসী নই। এলাকার মানুষ জানে আমরা কী কাজ করেছি। জন্মলগ্ন থেকেই এই এলাকায় রাজনীতি করি। আমাদের প্রতিটি শিরা-উপশিরার সঙ্গে এই এলাকার মানুষের সম্পর্ক জড়িত। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে— এটা আমরা বিশ্বাস করি না।”
বুধবার দুপুরে তুরাগের রানাভোলা ৬ নম্বর রোডে সানভিম স্কুলের সামনে গণসংযোগের শুরুতে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “তুরাগ এলাকায় যত উন্নয়ন হয়েছে, তার বড় অংশই বিএনপির হাত ধরেই হয়েছে। যতবার দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ততবারই বিএনপি বিজয় অর্জন করেছে।”
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এবারের নির্বাচনকে আমরা হালকাভাবে নিচ্ছি না। ৫ আগস্ট যে নতুন সূর্যের উদয় হয়েছে, সেই সূর্যের আলোকে বিকশিত করার নির্বাচন এটি। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে কাজ করছি। বিএনপির বিজয়কে কেউ ঠেকাতে পারবে না।”
তিনি বলেন, “আমরা জনগণের শক্তিতে রাজনীতি করি। আমরা নিজেদের রাজনীতি নয়, জনগণের রাজনীতি করি। জনগণ যদি ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে, তবে সকল ক্রিয়াশীল সংগঠনকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের পথে এগিয়ে যাবো। আমরা সহাবস্থানে বিশ্বাসী— সকলকে সঙ্গে নিয়েই উন্নয়ন করবো।”
“এই সময় গণসংযোগ কর্মসূচি কামারপাড়া নতুন ও পুরান বাজার, কামারপাড়া হানিফ আলীর মোড় হয়ে উত্তর রাজাবাড়ি, ইস্ট-ওয়েস্ট মেডিকেলসহ আশেপাশের এলাকায় অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনতা এবং কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost