মামুন মোল্লা নিজস্ব প্রতিবেদক:
ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য মিছিল ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস। মিছিলে উত্তরা পূর্ব থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী সাজ্জাদুর রহমান শিশিরের নেতৃত্বে বিপুলসংখ্যক তৃণমূল পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে শেষ হয়। পরে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ ও জিয়া উদ্যানের আশপাশের এলাকা। তাঁদের কণ্ঠে ‘তারুণ্যের অহংকার তারেক রহমান’ এবং ‘যুবদল জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনটি অতীতের মতো ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক বিস্ফোরণ
সত্যোর সন্ধানে আমরা
Leave a Reply