
তুরাগ থানার নলভোগ এলাকার বিশিষ্ট সমাজসেবক নাজিম শাহ’র বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ ছড়িয়ে তাকে হেয় প্রতিপন্ন করার পায়তারা চালাচ্ছে একটি কুচক্রী মহল। স্থানীয়দের অভিযোগ, ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন সংবাদমাধ্যমে সরবরাহ করছে।
স্থানীয় সচেতন মহল জানায়, নাজিম শাহ দীর্ঘদিন ধরে এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা প্রদানসহ নানা মানবিক কাজে তার ভূমিকা প্রশংসনীয়। এমন একজন সাদা মনের মানুষকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা দুঃখজনক ও নিন্দনীয়।
এলাকাবাসী আরও জানান, নাজিম শাহ’র বিরুদ্ধে যেসব সংবাদ প্রকাশ করা হয়েছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। যাচাই-বাছাই ছাড়াই এমন সংবাদ প্রকাশ করায় সংশ্লিষ্ট অপপ্রচারকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
নাজিম শাহ’র সমর্থক ও স্থানীয় সমাজসেবকরা বলেন,
“একজন সৎ ও সমাজবান্ধব মানুষকে হেও করার উদ্দেশ্যে এ ধরনের মিথ্যা প্রচারণা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তারা অবিলম্বে অপপ্রচার বন্ধ করার দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন যেন প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়
Leave a Reply