
ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন আজ রাতে এতিম শিশুদের সাথে সেহরি খেয়েছে । জানা গেছে, রাত ৩টা ৩০ মিনিটে দোলিপাড়া মজুমদার ফাউন্ডেশন মসজিদ ও মাদ্রাসায় আয়োজিত এই সেহরি অনুষ্ঠানে তিনি এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ ও মাদ্রাসা সংশ্লিষ্ট দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আয়োজকরা জানান, সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের এমন মানবিক উদ্যোগ এতিম শিশুদের মাঝে আনন্দ ও অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমজান মাসে এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকল শ্রেণি–পেশার মানুষের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
Leave a Reply