October 28, 2026
শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে আমিনুল হক হিমেলের সক্রিয় উদ্যোগ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জুলহাসের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল, জিয়ার মাজারে শ্রদ্ধা ঢাকা ১৮ আসনের ৫৩ নং ওয়ার্ডে জনগণের আস্থার নাম হাজী মোহাম্মদ চাঁন মিয়া বেপারী* তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই! 😡 🖤 শোক সংবাদ 🖤 দক্ষিণখান থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মোঃ মাহমুদুল হাসান আপেল ভাইয়ের মমতাময়ী মা আর নেই। গণভবনের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন ডিপিএস তুষারের স্ত্রী সাভারের বিরুলিয়ায় ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অনুদান দিলেন এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিরুলিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে মেম্বার প্রার্থী রোজিনা দেওয়ানকে শুভেচ্ছা গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার পুনঃনিয়োগ গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সিন্ডিকেটের অভিযোগ ঘুষ ছাড়া সেবা না পাওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ জেলা প্রশাসকের
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

যানজট নিরসনে ভলেন্টিয়ার টিম গঠনের প্রত্যয়, উত্তরা ট্রাফিক পুলিশ কর্মকর্তা সহ আলোচনা সভা অনুষ্ঠিত -( রবিউল আলম রাজু) :

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Friday, March 13, 2026
  • 594 বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এর নির্দেশে, রাজধানীর উত্তরা পশ্চিম থানার সাবেক আহবায়ক মিলন মিয়ার উদ্যোগে আসন্ন ঈদকে সামনে রেখে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য-১৩/৩/২৬ইং রোজ শুক্রবার ৮.৩০ মিনিটে হোটেল হোয়াট প্লেজে অনুষ্ঠিত এই সভায় রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ পরিবহন শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উত্তরা পশ্চিম থানার সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, যুবদল নেতা রাশেদ খান মিলন, আলমগীর, বাদশা, প্রিন্স বাবু, সুকুমারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও ঈদকে কেন্দ্র করে বাড়তি যানচাপ মোকাবেলায় ট্রাফিক উত্তরা পূর্ব জোনের আব্দুল্লাহপুরের টি আই ইউনুছ মিয়া এবং জমজম টাওয়ার চত্বরের টি আই সুজাউদ্দিন সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা যানজট নিরসনে রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরি। এ সময় মিলন মিয়ার তত্ত্বাবধানে একটি স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার গ্রুপ গঠন করে ট্রাফিক পুলিশের কাজে সহায়তা করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভার শেষপর্বে উপস্থিত সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ