September 13, 2026
শিরোনাম :
সাংবাদিক সাকিবুল হাসান মিঠু, রবিউল আলম রাজু ও শিমুলী আক্তার নিলুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন: সত্যের লড়াইয়ে এক অকুতোভয় আলোকবর্তিকা গোপালগঞ্জে লেকপাড় থেকে কফি হাউস: রাত নামলেই গোবিপ্রবিতে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ, বহিরাগতদের আনাগোনায় উদ্বেগ ​ কেন্দুয়ায় ১৬বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন–আইনে মামলা, ধর্ষিতা অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১ নিখোঁজ সংবাদ মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের উদ্বোধন মির্জা ফকরুল ইসলাম আলমগীর নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং কুড়িগ্রামের কৃতি সন্তান আ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল। কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২৩ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ, বিচার চেয়ে দ্বারে দ্বারে বাবা-মা
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

স্যালিন্ডার গ্যাসে ভয়াবহ কারচুপি, ১১৫০ টাকার গ্যাস বিক্রি ২৫০০ টাকায় দিশেহারা সাধারণ মানুষ, নীরব প্রশাসন

রবিউল আলম রাজু :
  • প্রকাশের সময় : Tuesday, January 27, 2026
  • 558 বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশজুড়ে স্যালিন্ডার গ্যাসের বাজারে চলছে ভয়াবহ নৈরাজ্য ও কারচুপি। সরকার নির্ধারিত যেখানে ১২ কেজির এলপিজি গ্যাসের মূল্য ১ হাজার ১৫০ টাকা, সেখানে তা বিক্রি করা হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায়। এতে চরম বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন ডিলার, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের একটি অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট দেখিয়ে ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছে। অনেক জায়গায় নির্ধারিত মূল্যে গ্যাস চাইলে বিক্রেতারা সোজাসাপটা জানিয়ে দিচ্ছেন—“নিতে হলে এই দামেই নিতে হবে, না হলে নেই।”
বিশেষ করে শহরের বস্তি, গ্রাম ও মফস্বল এলাকায় এই কারচুপি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দিনমজুর, রিকশাচালক, হোটেল মালিক ও সাধারণ গৃহস্থ পরিবারগুলো রান্না করা নিয়েই দিশেহারা হয়ে পড়েছে।
একজন ভুক্তভোগী গৃহিণী বলেন,
“আগে কষ্ট করে হলেও গ্যাস কিনতাম, এখন ২ হাজার ৫০০ টাকা দিয়ে গ্যাস কেনা আমাদের পক্ষে অসম্ভব। চুলা জ্বালাবো কীভাবে?”
অন্যদিকে হোটেল ব্যবসায়ীরা জানান, অতিরিক্ত দামে গ্যাস কিনে ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়ছে, ফলে বাড়ছে খাবারের দাম, যার চাপ গিয়ে পড়ছে সাধারণ মানুষের ওপর।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এই প্রকাশ্য লুটপাটের বিরুদ্ধে কার্যকর কোনো অভিযান চোখে পড়ছে না। প্রশাসনের নীরবতায় প্রশ্ন তুলছেন সচেতন মহল। তাদের অভিযোগ, নিয়মিত তদারকি ও বাজার মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে।
সচেতন নাগরিকদের দাবি, অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সিন্ডিকেট চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি নিশ্চিত না করলে এই সংকট আরও ভয়াবহ আকার নেবে।
এখনই কঠোর পদক্ষেপ না নিলে স্যালিন্ডার গ্যাস সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে—এটাই বাস্তবতা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ