July 28, 2026
শিরোনাম :
শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা দৈনিক আমার প্রানের বাংলাদেশে নতুন রিপোর্টার হিসেবে যোগ দিলেন মিসেস চম্পা বেগম ৫২ নং পশ্চিম নিজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ মামুন ইসলাম মিনা (মুরছালিন মিনা)-কে অভিনন্দন সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা -(গাজীপুর প্রতিনিধি): নিজড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ১৩ নং নিজড়া ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থানান্তরের উদ্যোগে এলাকাবাসীর ক্ষোভ-( নিজস্ব প্রতিবেদক) : অভিনন্দন বার্তা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পাওয়ায় নাজমুল আলম নাজুকে অভিনন্দন -(নিজস্ব প্রতিবেদক) : মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে -( নিজস্ব প্রতিবেদক)
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

গোপালগঞ্জে সরকারি খাল ভরাট করে পাকা ভবন নির্মাণের অভিযোগ, ভূমি কর্মকর্তাদের নীরবতা (গোপালগঞ্জ প্রতিনিধি:)

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : Saturday, March 28, 2026
  • 377 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গোপালগঞ্জের নিজড়া ইউনিয়নে সরকারি খাল ভরাট করে পাকা ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার ১৩নং নিজড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে খাল ভরাটের মহোৎসব চললেও সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, এক প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সরকারি খাল দখল করে তা ভরাট করে স্থায়ী স্থাপনা নির্মাণ করছে। স্থানীয়দের দাবি, ভূমিদস্যুদের সঙ্গে কিছু অসাধু ব্যক্তির যোগসাজশ রয়েছে, যার ফলে প্রশাসনের চোখের সামনেই এসব অনিয়ম চলছে।
এলাকাবাসীর অভিযোগ, তহসিলদার হাপিজুর রহমান লিটন মোল্লার আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠদের নেতৃত্বে আকমাল মোল্লাসহ একটি চক্র সরকারি খাল ভরাট করে পাকা ভবন নির্মাণ করছে। বিষয়টি একাধিকবার উপজেলা ভূমি কর্মকর্তাদের জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং “ব্যবস্থা নেওয়া হবে” বলে আশ্বাস দিলেও নির্মাণকাজ থামেনি।
এ বিষয়ে উলপুরের তহসিলদার মহাসিন সাহেবের সাথে কথা বললে তিনি জানান, “বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহলের মতে, এভাবে সরকারি খাল দখল ও ভরাট চলতে থাকলে ভবিষ্যতে পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং জলাবদ্ধতার ঝুঁকি বাড়বে। পাশাপাশি দেশের পানি সংকটও তীব্র আকার ধারণ করতে পারে।
এলাকাবাসী দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা এখন সময়ের দাবি—এমনটাই মনে করছেন

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost