July 28, 2026
শিরোনাম :
শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা দৈনিক আমার প্রানের বাংলাদেশে নতুন রিপোর্টার হিসেবে যোগ দিলেন মিসেস চম্পা বেগম ৫২ নং পশ্চিম নিজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ মামুন ইসলাম মিনা (মুরছালিন মিনা)-কে অভিনন্দন সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা -(গাজীপুর প্রতিনিধি): নিজড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ১৩ নং নিজড়া ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থানান্তরের উদ্যোগে এলাকাবাসীর ক্ষোভ-( নিজস্ব প্রতিবেদক) : অভিনন্দন বার্তা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পাওয়ায় নাজমুল আলম নাজুকে অভিনন্দন -(নিজস্ব প্রতিবেদক) : মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে -( নিজস্ব প্রতিবেদক)
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

বেড়া উপজেলায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন (বেড়া প্রতিনিধি) :

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Sunday, March 29, 2026
  • 293 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বেড়া উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা ও বিজয় দিবসের কর্মসূচি পালন করা হয় । বেড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব বুনাল্ট চাকমা সকাল ৮ ঘটিকার সময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করেন । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব ফজলুর রহমান ফকির সাহেব (সভাপতি, বেড়া পৌর বিএনপি) এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
সকাল ৯ ঘটিকার সময় শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে সকল শিক্ষা প্রতিষ্ঠানের বয় স্কাউট ও গার্লস গাইড নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পোশাকে কুচকাওয়াজের মাধ্যমে প্রবেশ করে নির্ধারিত স্থানে অবস্থান নেয় । নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তারা তাদের অধিনায়কের আদেশের অপেক্ষায় থাকে এবং ব্যান্ডের বাজনার তালে তালে মার্চ পাস্ট করে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যায় । অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব বুনাল্ট চাকমা; এ সময় মঞ্চে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও উপস্থিত ছিলেন ।
অভিবাদন শেষে শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দরভাবে তাদের ডিসপ্লে প্রদর্শন করে, যা ছিল দর্শকদের চোখে পড়ার মতো । ছোট ছোট সোনামণিরা ছন্দের তালে তালে নৃত্য পরিবেশন করে ।
২৫শে মার্চের কালো রাত ও গণহত্যা দিবস
অনুষ্ঠানে ১৯৭১ সালের ২৫শে মার্চের সেই ভয়াবহ কালো রাতের কথা স্মরণ করা হয় । ২৫শে মার্চের কালো রাতে পাক হানাদার বাহিনী নিরপরাধ ও নিরস্ত্র বাঙালির ওপর ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিকল্পিত আক্রমণ চালায়, যার মূল উদ্দেশ্য ছিল বাঙালিদের স্বাধিকার আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া ।
রাত ১১:৩০ মিনিটের দিকে পাক বাহিনী ঢাকা সেনানিবাস হতে বের হয়ে শহরের বিভিন্ন স্থানে নিরস্ত্র নারী, পুরুষ ও শিশুর ওপর গুলি বর্ষণ করে । এতে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয় এবং শহরটি লাশের শহরে পরিণত হয় । উল্লেখ্য যে, ২০১৭ সাল হতে ২৫শে মার্চকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে ।
পরিশেষে, ২৫শে মার্চের কালো রাতে এবং মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া করা হয় ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost