September 12, 2026
শিরোনাম :
সম্পাদক আব্দুল্লাহ আল মামুন: সত্যের লড়াইয়ে এক অকুতোভয় আলোকবর্তিকা গোপালগঞ্জে লেকপাড় থেকে কফি হাউস: রাত নামলেই গোবিপ্রবিতে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ, বহিরাগতদের আনাগোনায় উদ্বেগ ​ কেন্দুয়ায় ১৬বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন–আইনে মামলা, ধর্ষিতা অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১ নিখোঁজ সংবাদ মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের উদ্বোধন মির্জা ফকরুল ইসলাম আলমগীর নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং কুড়িগ্রামের কৃতি সন্তান আ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল। কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২৩ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ, বিচার চেয়ে দ্বারে দ্বারে বাবা-মা গোপালগঞ্জে তীব্র বিদ্যুৎ সংকট, ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

গোপালগঞ্জে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল (মামুন মোল্লা) :

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Saturday, May 9, 2026
  • 283 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মানবসেবাকে লক্ষ্য করে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল একদিনব্যাপী “বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প”। ৯ মে ২০২৬ ইং, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া হাই স্কুল প্রাঙ্গণে এই সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে।
উক্ত চক্ষু সেবা ক্যাম্পের উদ্যোগ গ্রহণ করেছেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আকিবুল ইসলাম (ব্যবস্থাপক – এফ.সি. গ্রুপ)। আয়োজনে রয়েছে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে অধ্যাপক ডাঃ সৈয়দ শাহিন ইকবাল, ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ফরহাদ খান তানিম, এনডিসি নাজমুল ইসলাম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান পরিচালনা করেন,মোঃ সহিদুল ইসলাম (বাবু) সরদার, সভাপতিত্ব করেন, মাওঃ আকরামুজ্জামান সরদার।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।আয়োজক সূত্রে জানা গেছে।
আয়োজক প্রধান সরদার আকিবুল ইসলাম ( আকিব) জানান, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এলাকাবাসী এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ