May 21, 2026
শিরোনাম :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবনের একাংশ ধসে পড়েছে( মামুন মোল্লা ) সিকিউরিটি কোম্পানির আড়ালে প্রতারণার অভিযোগ, উত্তরা জুড়ে আতঙ্ক (নিজস্ব প্রতিবেদক) দেশবাসীকে সাংবাদিক মিথুন মোল্লার ঈদ শুভেচ্ছা (নিজস্ব প্রতিবেদক) ঈদুল আজহা উপলক্ষে নিজড়া ইউনিয়নবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আকিব (মামুন মোল্লা) : শাহজাদপুরে প্রবাসী ব্যবসায়ী আব্দুল গনির সাব কবলা জমি দখলের পাঁয়তারা করছে আব্দুর রউফ ও মোরশেদ (স্টাফ রিপোর্টার): টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধ কুড়িগ্রাম, পানির নিচে সরকারি অফিস ও বোরো ক্ষেত। -( হাবিবুর রহমান(মুকুল) কুড়িগ্রাম।) গোপালগঞ্জের মানবতার ফেরিওয়ালা সরদার আকিবুল ইসলাম (আকিব)-( নিজস্ব প্রতিবেদক) কচাকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ত্রাণমন্ত্রীকে স্মারকলিপি -(হাবিবুর রহমান(মুকুল) কুড়িগ্রাম)। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সাহসী যোদ্ধা আমিনুল হক হিমেল -(হেলাল উদ্দিন) : জাঁকজমক ভাবে উদযাপিত হলো কে ফার্মা এন্ড ডিপার্টমেন্টাল স্টোরের শুভ উদ্বোধন -( রবিউল আলম রাজু) :
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

১২ নম্বর খালপাড়ের ফুটপাত দখল নিয়ে চাঁদাবাজির অভিযোগ, জনদুর্ভোগ চরমে -(নিজস্ব প্রতিবেদক)

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Friday, March 13, 2026
  • 238 বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর উত্তরা ১২ নম্বর খালপাড় এলাকায় ফুটপাত দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তি হাফিজুরের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে তিনি ফুটপাত দখল করে ভাসমান দোকান ও ভ্যান বসিয়ে ভাড়া আদায় করে আসছেন, যার ফলে পথচারীদের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, খালপাড় কবরস্থান এলাকা থেকে ১২ নম্বর খালপাড় পুলিশ বক্স পর্যন্ত ফুটপাতের বিভিন্ন অংশে প্রায় ৭০ থেকে ৮০টি ভ্যান দোকান বসানো হয়েছে। এসব দোকান থেকে নিয়মিতভাবে ভাড়া আদায় করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এতে রাস্তার একাংশ সংকুচিত হয়ে পড়ায় যান চলাচল ও সাধারণ মানুষের হাঁটাচলায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ফুটপাত দখলের কারণে প্রতিদিনই যানজট ও ভোগান্তির শিকার হচ্ছেন তারা। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠেছে।
অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি বাহ্যিকভাবে সাধারণ ডাবের দোকান পরিচালনা করলেও আড়ালে ফুটপাত দখল বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost