October 28, 2026
শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জুলহাসের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল, জিয়ার মাজারে শ্রদ্ধা ঢাকা ১৮ আসনের ৫৩ নং ওয়ার্ডে জনগণের আস্থার নাম হাজী মোহাম্মদ চাঁন মিয়া বেপারী* তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই! 😡 🖤 শোক সংবাদ 🖤 দক্ষিণখান থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মোঃ মাহমুদুল হাসান আপেল ভাইয়ের মমতাময়ী মা আর নেই। গণভবনের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন ডিপিএস তুষারের স্ত্রী সাভারের বিরুলিয়ায় ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অনুদান দিলেন এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিরুলিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে মেম্বার প্রার্থী রোজিনা দেওয়ানকে শুভেচ্ছা গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার পুনঃনিয়োগ গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সিন্ডিকেটের অভিযোগ ঘুষ ছাড়া সেবা না পাওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ জেলা প্রশাসকের গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

শ্রদ্ধা ও ভালোবাসায় সিরাজুল হক কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপিত ​-(মমিনুল ইসলামঃ)

জামালপুর থেকে- মমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : Sunday, March 29, 2026
  • 486 বার এই সংবাদটি পড়া হয়েছে

 জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভা সিরাজুল হক কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি পালন করা হয়।

​দিবসের শুরুতে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাজরাবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

​পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাজরাবাড়ি সিরাজুল হক কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, সহকারী অধ্যক্ষ শামসুল আলম এবং অধ্যাপক সুমন হাজারী। এসময় কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

​শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আজিজ বলেন, “স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন। ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার গৌরব অক্ষুণ্ণ রাখতে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হতে হবে।”

​শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ