July 29, 2026
শিরোনাম :
শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা দৈনিক আমার প্রানের বাংলাদেশে নতুন রিপোর্টার হিসেবে যোগ দিলেন মিসেস চম্পা বেগম ৫২ নং পশ্চিম নিজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ মামুন ইসলাম মিনা (মুরছালিন মিনা)-কে অভিনন্দন সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা -(গাজীপুর প্রতিনিধি): নিজড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ১৩ নং নিজড়া ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থানান্তরের উদ্যোগে এলাকাবাসীর ক্ষোভ-( নিজস্ব প্রতিবেদক) : অভিনন্দন বার্তা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পাওয়ায় নাজমুল আলম নাজুকে অভিনন্দন -(নিজস্ব প্রতিবেদক) : মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে -( নিজস্ব প্রতিবেদক)
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

উত্তরা সোনারগাঁও জনপদে মার্কেটে অগ্নিকাণ্ড, দোকানের মালামাল পুড়ে ছাই (নিজস্ব প্রতিবেদক) :

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : Wednesday, January 28, 2026
  • 451 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডে অবস্থিত রমজান মার্কেটের পর্দা ও ফার্নিচারের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ যৌথভাবে সহযোগিতা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই দোকান থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। আশপাশের ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost