September 12, 2026
শিরোনাম :
সম্পাদক আব্দুল্লাহ আল মামুন: সত্যের লড়াইয়ে এক অকুতোভয় আলোকবর্তিকা গোপালগঞ্জে লেকপাড় থেকে কফি হাউস: রাত নামলেই গোবিপ্রবিতে আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ, বহিরাগতদের আনাগোনায় উদ্বেগ ​ কেন্দুয়ায় ১৬বছর বয়সী কিশোরীকে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন–আইনে মামলা, ধর্ষিতা অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ১ নিখোঁজ সংবাদ মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের উদ্বোধন মির্জা ফকরুল ইসলাম আলমগীর নব নির্বাচিত প্রেসিডেন্ট এবং কুড়িগ্রামের কৃতি সন্তান আ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল। কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২৩ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ, বিচার চেয়ে দ্বারে দ্বারে বাবা-মা গোপালগঞ্জে তীব্র বিদ্যুৎ সংকট, ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

ময়মনসিংহে তিন যুবকের বিরুদ্ধে চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ (ময়মনসিংহ প্রতিনিধি)

ময়মনসিংহ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : Monday, February 2, 2026
  • 682 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী লালু সরকার বাড়ি এলাকায় সুজন মিয়া ও তার স্ত্রী পারুলের সহযোগিতায় তাদের তিন ছেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, সুজন মিয়ার ছেলে মোস্তাকিম, সাব্বির সহ তারা তিন ভাই স্থানীয় সাধারণ মানুষের বাড়ি থেকে হাঁস-মুরগি,গাছের সুপরী, চুরি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব ঘটনায় সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগে আরও বলা হয়, কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। কেউ প্রতিবাদ করলে সুজন মিয়ার স্ত্রী পারুল হুমকি দিয়ে বলেন, “আমার তিন ছেলেকে দিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে মারবো।” এ ধরনের হুমকিতে এলাকাবাসী আরও ভীত হয়ে পড়েছে।
এলাকার গন্যমান্য ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চললেও ভয়ের কারণে কেউ প্রকাশ্যে কথা বলতে পারছে না। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত সুজন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ