May 21, 2026
শিরোনাম :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবনের একাংশ ধসে পড়েছে( মামুন মোল্লা ) সিকিউরিটি কোম্পানির আড়ালে প্রতারণার অভিযোগ, উত্তরা জুড়ে আতঙ্ক (নিজস্ব প্রতিবেদক) দেশবাসীকে সাংবাদিক মিথুন মোল্লার ঈদ শুভেচ্ছা (নিজস্ব প্রতিবেদক) ঈদুল আজহা উপলক্ষে নিজড়া ইউনিয়নবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আকিব (মামুন মোল্লা) : শাহজাদপুরে প্রবাসী ব্যবসায়ী আব্দুল গনির সাব কবলা জমি দখলের পাঁয়তারা করছে আব্দুর রউফ ও মোরশেদ (স্টাফ রিপোর্টার): টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধ কুড়িগ্রাম, পানির নিচে সরকারি অফিস ও বোরো ক্ষেত। -( হাবিবুর রহমান(মুকুল) কুড়িগ্রাম।) গোপালগঞ্জের মানবতার ফেরিওয়ালা সরদার আকিবুল ইসলাম (আকিব)-( নিজস্ব প্রতিবেদক) কচাকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ত্রাণমন্ত্রীকে স্মারকলিপি -(হাবিবুর রহমান(মুকুল) কুড়িগ্রাম)। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সাহসী যোদ্ধা আমিনুল হক হিমেল -(হেলাল উদ্দিন) : জাঁকজমক ভাবে উদযাপিত হলো কে ফার্মা এন্ড ডিপার্টমেন্টাল স্টোরের শুভ উদ্বোধন -( রবিউল আলম রাজু) :
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ধর্মপাশায় ইউপি সদস্যের বিরুদ্ধে চাঞ্চল্য -(সুনামগঞ্জ প্রতিনিধি) :

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Monday, March 16, 2026
  • 272 বার এই সংবাদটি পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল মিয়ার বিরুদ্ধে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থে অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল মেম্বারের নিজ বাড়ির নিকটবর্তী একটি উন্নয়ন প্রকল্পে প্রায় ৫ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ থাকলেও সেখানে মাত্র আনুমানিক ৫০ হাজার টাকার কাজ করা হয়েছে। বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এছাড়া নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ি নির্মাণের জন্য ২ লাখ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে মাত্র ৪০ হাজার টাকার কাজ সম্পন্ন করা হয়েছে বলে এলাকাবাসীর দাবি। অভিযোগ রয়েছে, অবশিষ্ট অর্থ ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য।
অন্যদিকে, ভার্টি–নজরপুর এলাকায় শিশির ঢালাই কাজের জন্য ৪ লাখ ২০ হাজার টাকা বাজেট থাকলেও সেখানে প্রায় দেড় লাখ টাকার কাজ করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এ ক্ষেত্রেও বাকি অর্থের কোনো হিসাব পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যয় না হওয়ায় এলাকার অবকাঠামোগত উন্নয়ন ব্যাহত হচ্ছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য বিল্লাল মিয়ার বক্তব্য জানার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
⚠️ এলাকাবাসীর দাবি, স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা হোক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost