July 28, 2026
শিরোনাম :
শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা শিক্ষিত, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধির প্রত্যাশায় নিজড়া ইউনিয়নের সচেতন নাগরিকরা দৈনিক আমার প্রানের বাংলাদেশে নতুন রিপোর্টার হিসেবে যোগ দিলেন মিসেস চম্পা বেগম ৫২ নং পশ্চিম নিজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ মামুন ইসলাম মিনা (মুরছালিন মিনা)-কে অভিনন্দন সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা -(গাজীপুর প্রতিনিধি): নিজড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ১৩ নং নিজড়া ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থানান্তরের উদ্যোগে এলাকাবাসীর ক্ষোভ-( নিজস্ব প্রতিবেদক) : অভিনন্দন বার্তা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পাওয়ায় নাজমুল আলম নাজুকে অভিনন্দন -(নিজস্ব প্রতিবেদক) : মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে -( নিজস্ব প্রতিবেদক)
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

সোনারগাঁও জনপথে সরকারি রাস্তা দখলের অভিযোগ: বালুর ডিপো বসিয়ে চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তুলেছে কামাল -(স্টাফ রিপোর্টার):

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : Sunday, March 29, 2026
  • 367 বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানী তুরাগ থানাধীন সোনারগাঁও জনপথ এলাকায় সরকারি রাস্তা ও সংস্থার জায়গা দখল করে বালুর ডিপো বসিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে কামাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিনি ১২ নং খালপাড়ে ব্রিজের পশ্চিম পাশে সরকারি জায়গা দখল করে বালু ফেলে রাস্তা সংকুচিত করে রেখেছেন।
অভিযোগ রয়েছে, ওই স্থানে বালুর ডিপো স্থাপন করে আশপাশের গরিব ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান বন্ধ করতে বাধ্য করা হচ্ছে। এতে করে অনেকেই জীবিকা হারানোর ঝুঁকিতে পড়েছেন। এলাকাবাসীর ভাষ্য, কামাল নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে এলাকায় এক ধরনের আধিপত্য তৈরি করেছেন।
স্থানীয়রা আরও জানান, সোনারগাঁও জনপথের পাশে অবৈধভাবে চাঁকার (অস্থায়ী) দোকান বসিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। এসব দোকান বসানোর জন্য ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এছাড়া, রাজউকের জায়গা দখল করে কাঁচাবাজারসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে বলেও অভিযোগ উঠে এসেছে। দীর্ঘদিন ধরে এই অবৈধ দখল ও চাঁদাবাজির কার্যক্রম চললেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই বলে দাবি এলাকাবাসীর।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কামালের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পায় না। তার ভয়ে অনেকেই মুখ খুলতে চান না।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। তারা দ্রুত তদন্ত করে অবৈধ দখল উচ্ছেদ এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: SmartiTHost