October 28, 2026
শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে আমিনুল হক হিমেলের সক্রিয় উদ্যোগ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জুলহাসের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল, জিয়ার মাজারে শ্রদ্ধা ঢাকা ১৮ আসনের ৫৩ নং ওয়ার্ডে জনগণের আস্থার নাম হাজী মোহাম্মদ চাঁন মিয়া বেপারী* তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই! 😡 🖤 শোক সংবাদ 🖤 দক্ষিণখান থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মোঃ মাহমুদুল হাসান আপেল ভাইয়ের মমতাময়ী মা আর নেই। গণভবনের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন ডিপিএস তুষারের স্ত্রী সাভারের বিরুলিয়ায় ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অনুদান দিলেন এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিরুলিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে মেম্বার প্রার্থী রোজিনা দেওয়ানকে শুভেচ্ছা গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার পুনঃনিয়োগ গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সিন্ডিকেটের অভিযোগ ঘুষ ছাড়া সেবা না পাওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ জেলা প্রশাসকের
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...জনপ্রিয় অনলাইন দৈনিক বিস্ফোরণ নিউজে জরুরি ভিত্তিতে সারা দেশব্যাপি প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা doinikbisforon@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নং ০১৭২৫-০৬৯৯১৬-০১৯৭৯-৩০৮৫১৭ আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন doinikbisforon@gmail.com অথবা কল করুন whattsapp No-০১৭২৫-০৬৯৯১৬

ময়মনসিংহে তিন যুবকের বিরুদ্ধে চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ (ময়মনসিংহ প্রতিনিধি)

ময়মনসিংহ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : Monday, February 2, 2026
  • 752 বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী লালু সরকার বাড়ি এলাকায় সুজন মিয়া ও তার স্ত্রী পারুলের সহযোগিতায় তাদের তিন ছেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, সুজন মিয়ার ছেলে মোস্তাকিম, সাব্বির সহ তারা তিন ভাই স্থানীয় সাধারণ মানুষের বাড়ি থেকে হাঁস-মুরগি,গাছের সুপরী, চুরি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব ঘটনায় সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগে আরও বলা হয়, কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। কেউ প্রতিবাদ করলে সুজন মিয়ার স্ত্রী পারুল হুমকি দিয়ে বলেন, “আমার তিন ছেলেকে দিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে মারবো।” এ ধরনের হুমকিতে এলাকাবাসী আরও ভীত হয়ে পড়েছে।
এলাকার গন্যমান্য ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চললেও ভয়ের কারণে কেউ প্রকাশ্যে কথা বলতে পারছে না। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত সুজন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ